ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ও উত্তরায় দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আলতা বেগম (৪২) ও শামসুল ইসলাম ওরফে সামছু (৩৫)।
আলতা বেগম উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের আয়া এবং সামসু রিকশাচালক বলে পুলিশ জানায়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডের মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত হন আলতা। পথচারীরা তাকে ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মিরপুরের দুর্ঘটনাটি ঘটে বিকাল ৩টার দিকে কাজীপাড়া ওভার ব্রিজের নিচে। বিকল্প পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিয়ে রিকশাচালক সামছু আহত হন।
পথচারীরা সামছুকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক জানান, শামসু মারা গেছেন।
বাসচালক জিয়াকে আটক করা হয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৯৫০ ঘ.
bdnews24