২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ৯টি ঘর

নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় আগুনে পুড়েছে নয়টি বসত ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় আগুনে পুড়েছে নয়টি বসত ঘর। শুক্রবার রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন নন্দনকানন স্টেশনের অগ্নিনির্বাপণ কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া। নন্দনকানন ও লামার বাজার ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনে। তৌফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এতে নয় জন মালিকের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষ বিশিষ্ট নয়টি বসতঘর পুড়ে যায়। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/১৮১৫ ঘ.