২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে আগুনে ৪ যুবক দগ্ধ

রাজধানীর মগবাজারে সরবরাহ লাইনের ছিদ্র দিয়ে বেরিয়ে আসা গ্যাসে আগুন লেগে চার যুবক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিন জনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে সরবরাহ লাইনের ছিদ্র দিয়ে বেরিয়ে আসা গ্যাসে আগুন লেগে চার যুবক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিন জনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে মগবাজারের বাজার গলিতে ৬০৪ হোল্ডিংয়ের নিচতলার সিঁড়ি ঘরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোশারফ হোসেন (২৭), মিলন মিয়া (২৩), রাজন রাসেল (২৭) ও মো. সোহাগ (২৮)। এদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোশারফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে সাংবাদিকদের জানান, তারা চারজন মিলনের কক্ষে লুডু খেলছিলেন। এ সময় তাদের মধ্যে একজন সিগারেট ধরানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি ধরানোমাত্র পুরো ঘরে আগুন লেগে যায়। ওই কক্ষ দিয়ে একটি গ্যাসের লাইন টানা ছিলো। গ্যাসের সরবরাহ লাইনে ছিদ্র থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মোশারফের ধারণা। মোশারফের ছোট ভাই খোরশেদসহ প্রতিবেশীরা তাদেরকে সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন জনের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে গেছে। অন্যজনের পুড়েছে প্রায় ৩০ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৪২৯ ঘ.