বাগেরহাট, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় গাছে ঝুলন্ত অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ধানসাগর ইউনিয়নের হোগলাপাতি গ্রামে একটি আমড়া গাছ থেকে ওই স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল বাশার হাওলাদার (৪৫) শরণখোলার ৩৯ নং আদর্শ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শরণখোলা খানার উপপরদর্শক (এসআই) শেখ রেফাতুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে নিহতের বাবা মো. আব্দুল হামিদ হাওলাদার ছেলের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না।
তিনি জানান, তার ছেলের সঙ্গে পরিবারের সদস্যদের সুসম্পর্ক ছিল। স্কুল পরিচালনার ক্ষেত্রে কারো সঙ্গে কোনো বিরোধ ছিল কি না তা খতিয়ে দেখা দরকার।
লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৪০১ ঘ.
bdnews24