ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং বেসরকারি অপারেটর এয়ারটেল এর কাছে পাওনা চেয়ে চিঠি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
অপরাটেরদের প্রতিনিধি বিটিআরসি কার্যালয় থেকে চিঠি নেয় বলে জানান তিনি।
বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১০ দিনের মধ্যে টেলিটক ও এয়ারটেলকে টাকা জমা দিতে হবে।
বিটিআরসি কর্মকর্তা জানান, ২০১০ সাল থেকে এয়ারটেলের বকেয়া বিলম্ব ফিসহ ১৯ কোটি টাকা এবং টেলিটককে ৩৯ কোটি ৯০ লাখ টাকা বকেয়া বিলম্ব ফিসহ দিতে হবে।
ওই কর্মকর্তা বলেন, “২০১০ সাল থেকে অপারেটর এয়ারটেল বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেকটার্ম চার্জও ১৫ শতাংশ কেটে জমা দেয়। অপারেটর টেলিটকের কাছে মূল বকেয়া চেয়ে চিঠি দেওয়া হয়েছে।”
এর আগে বুধবার টু-জি লাইসেন্স নবায়ন ও বকেয়া এবং বিলম্ব ফিসহ ৮৫৭ কোটি ৪৮ লাখ টাকা চেয়ে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকে চিঠি দেয় বিটিআরসি।
সময় শেষ হওয়ায়এ চারটি অপারেটরকে লাইসেন্স নবায়ন করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯২৪ ঘ.
bdnews24