২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে সাত কর্মকর্তার দপ্তর বদল

প্রশাসনের পাঁচজন উপসচিবসহ সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের পাঁচজন উপসচিবসহ সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসব রদবদলের আদেশ জারি করে। উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত আবু সৈয়দ মোহাম্মদ শাহেন রেজাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গোলাম রহমান মিয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ে, রঞ্জিত চন্দ্র সরকারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এবং নেছার আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব পদে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের পরিচালক আব্দুর রউফ খানকে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের উপসচিব (আইন) পদে বদলি করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সহিদুল আলমকে প্রত্যাহার করে একই জেলার পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই জেলায় নতুন এডিসি’র দায়িত্ব পেয়েছেন বান্দরবান সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান। এর আগে ইশরাত জামানকে মাদারীপুরের এডিসি পদে বদলি করা হয়েছিল। ওই আদেশটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯০১ ঘ.