২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৫ মণ জাটকাসহ ৭ জন আটক

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ সাত ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ সাত ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত ১১টায় মেঘনা মোহনা দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে জাটকা পাচারকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. কাদের (৪৫), মো. হারুন (৪২), খলিলুর রহমান মোল্লা (৪১), শাহজাহান (৪০), মোতাশ্বির (৩২), সুমন বেপারী (২৮) ও মো. রুবেল (১৩)। তাদের সবার বাড়ি বরিশাল জেলার তুলাতলী এলাকায়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক বলেন, বৃহস্পতিবার সকালে এতিমদের মাঝে আটককৃত জাটকা বিতরণ করা হয়েছে। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৫১ ঘ.