২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেদের মারামারি ঠেকাতে গিয়ে মায়ের মৃত্যু

দুই ছেলের মারামারি ঠেকানোর সময় পড়ে গিয়ে মারা গেছেন তাদের বৃদ্ধা মা। তবে এ ঘটনায় মৃতের ভাই হত্যার অভিযোগ এনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

বরিশাল, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ছেলের মারামারি ঠেকানোর সময় পড়ে গিয়ে মারা গেছেন তাদের বৃদ্ধা মা। তবে এ ঘটনায় মৃতের ভাই হত্যার অভিযোগ এনেছেন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার হরনি গ্রামে মঙ্গলবার এ ঘটনায় মারা যান আনোয়ারা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের আজিজ বন্ধুকশীর স্ত্রী। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি ডা. জুলফিকার মোহাম্মদ গাজ্জালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধ নিয়ে আনোয়ারার দুই ছেলে শহীদ ও মিজান ঝগড়ার এক পর্যায়ে মারামারি শুরু করেন। তাদের মারামারি ঠেকাতে গিয়ে বৃদ্ধা মা ছিটকে পড়ে যান। এ্যাজমা ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত মা ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আনোয়ার ভাই কাদের মাঝি বুধবার সকালে থানায় হত্যার অভিযোগ করেছেন। পুলিশ অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১০ ঘ.