২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

চট্টগ্রামের সিআরবি এলাকায় পাহাড়ে পুলিশের গুলিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সিআরবি এলাকায় পাহাড়ে পুলিশের গুলিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের নির্বাহী প্রকৌশলীর বাংলো সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মো. আলমগীর নামে ওই ছিনতাইকারী নগরীর মতিঝর্ণা এলাকার বসবাস করতেন। তিনি নগরীর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের প্রধান এবং ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি লম্বা ছোরা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআরবি এলাকায় নির্বাহী প্রকৌশলীর বাংলোর পাশের পাহাড়ে আলমগীর ও তার পাঁচ-ছয়জন সহযোগী সশস্ত্র অবস্থান করছিলো। স্থানীয়রা সিআরবি পুলিশ ফাঁড়িতে খবর দিলে পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারী দলের প্রধান আলমগীর সিআরবি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. হুমায়ুনকে লম্বা ছোড়া দিয়ে হামলা চালাতে এগিয়ে আসে। এ সময় ওই পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইকারী আলমগীরকে ধরতে গেলে সে বড় ছোরা দিয়ে আমার উপর হামলা চালাতে উদ্যত হয়। এ সময় তা পা লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে আত্মসমর্পণ করতে বলি। এরপরও সে আমার উপহামলা করতে উদ্যত হলে আত্মরক্ষার্থে আরো দুই রাউন্ড গুলি করি।” আলমগীরের পাঁচ-ছয়জন সহযোগী পালিয়ে গেছে বলেও জানান তিনি। নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীর নগরীর সংঘবদ্ধ ছিনতাইকারীদের নেতা। সে সিআরবি সাতরাস্তার মাথাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। এছাড়া সা¤প্রতিক সময়ে সিআরবি এলাকায় সংগঠিত কয়েকটি খুন ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় সে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। আলমগীরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭২৪ ঘ.