মানিকগঞ্জ, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদরে একটি মুরগীর খামারের বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ২২ হাজার মুরগী নিধন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ছয় হাজারেরও বেশি ডিম।
মঙ্গলবার রাতে রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত মানিকগঞ্জ পৌর এলাকার আন্ধারমানিক এলাকায় অবস্থিত মানিকগঞ্জ গ্রিনভ্যালি অ্যাগ্রো কমপ্লেক্সের এসব মুরগী নিধন করা হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিনয় কুমার নাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিন ধরে ওই খামারেটিতে মড়ক দেখা দেয়। মঙ্গলবার সকালে পশুরোগ অনুসন্ধান গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হলে বার্ড ফ্লু ধরা পড়ে।
পরে খামারের ২১ হাজার ৯০০ মুরগী ও ছয় হাজার ২০০টি ডিম ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস পারভীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
খামার মালিক শাখাওয়াত হোসেনের দাবি করেছেন, এতে তার প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৪৫৯ ঘ.
bdnews24