২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাহাত খানের হাতে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার

সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক রাহাত খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

নেত্রকোণা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক রাহাত খান। নেত্রকোণা সাহিত্য সমাজ আয়োজিত দুই দিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার রাহাত খানের হাতে পুরস্কার তুলে দেন লেখক যতীন সরকার। জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় এ উৎসবের আয়োজন করা হয়। পুরস্কার প্রদান পর্বে সভাপতিত্ব করেন নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী। ১৯৯৭ সাল থেকে প্রতি বছর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য নেত্রকোণা সাহিত্য সমাজ একজন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত অধ্যাপক যতীন সরকার, রফিক আজাদ, হুমায়ুন আহমদ, অধ্যাপক কবীর চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, কবি মহাদেব সাহা, নাট্যকার সেলিম আল দীন, ড. জাফর ইকবাল, রাবেয়া খাতুন, হেলাল হাফিজ, বুলবন ওসমান, কবি আবু হাসান শাহরিয়ার, আনিসুল হক, নাসরিন জাহান ও কবি আলতাব হোসেন এ পুরস্কার পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩২৯ ঘ.