কুড়িগ্রাম, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।
বুধবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত একরামুল (২৫) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনা ছড়া গ্রামের মো. মন্টুর ছেলে।
জানা যায়, ২০০৫ সালে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গৌরীবল্লব গ্রামের মো. হাসেন আলীর মেয়ে হাছেনা বেগমের (১৮) সঙ্গে একরামুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগে ছিলো। এই বিরোধের জের ধরে ২০০৭ সালের ৫ জুন একরামুল নিজ বাড়িতে হাছেনাকে পিটিয়ে হত্যা করে।
ঘটনার পর হাছেনার বাবা একরামুলের বিরুদ্ধে মামলা করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৫ ঘ.
bdnews24