ভোলা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- মেঘনার ভাঙন থেকে রক্ষায় শহর রক্ষা বাঁধ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে আধাবেলা হরতাল করেছে ভোলাবাসী।
ভোলা সদর নদী ভাঙন প্রতিরোধ কমিটির ডাকে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি চলে।
নাগরিক কমিটিতে সব রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন।
হরতালে জেলা শহরের সব দোকানপাট বন্ধ ছিল। কোনো সড়কে কোনো ধরনের যানবাহনও চলেনি।
শহর রক্ষা বাঁধের দাবিতে হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীরা একত্রে মিছিল করেছে। তবে কোথাও কোনো গোলযোগ হয়নি।
গত তিম মাস ধরে মেঘনায় ভাঙন চলছে। এতে সদরউপজেলার কাচিয়া, ধনিয়া, ইলিশা, শিবপুর, রাজাপুর, ভেলুমিয়া ইউনিয়নের অনেক এলাকা বিলীন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24