২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে ডাকাতি: ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১০

জামালপুর জেলা জজ ও মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 06:02 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

জামালপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলা জজ ও মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা তালা ভেঙে আদালতের মালখানাসহ ১৮টি কক্ষের ভেতর তছনছ করে এবং মালখানা থেকে নগদ টাকা, বিভিন্ন মামলার আলামতের হেরোইন, ফেনসিডিল, মদ, দেশি অস্ত্র নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ জজ আদালতের ছয় নৈশ প্রহরীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত কিছু মালামাল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জামালপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, জজ আদালতের মাদকাসক্ত নৈশ প্রহরী ও তাদের সহযোগী বাইরের কিছু লোকজনে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তারা আদালতের মালখানা থেকে দেশি অস্ত্র, নগদ ৯৭ হাজার টাকা, বিভিন্ন মাদক মামলার আলামত হিসেবে জব্দ হেরোইন, ফেনসিডিল, মদ লুট করে। আদালতের বিভিন্ন সেরেস্তার কক্ষগুলোর আলমারি ও প্রতিটি ড্রয়ার তছনছ করেছে। তিনি বলেন, ডাকাতিতে জড়িত সন্দেহে পুলিশ জজ আদালতের ছয় নৈশ প্রহরী, একজন ঝাড়–দার ও একজন হোটেল শ্রমিকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জজ আদালতের নৈশ প্রহরী মাহবুবুর রহমান, খায়রুল হাসান, ইসমাইল হোসেন আকন্দ পলাশ, শফিক মিয়া, সামছুজ্জামান সুমন, রকিবুল হাসান, মাসুদ, আনোয়ার, ঝাড়–দার সাদ্দাম হোসেন ও জজ আদালতের ক্যান্টিন বয় লিটন। পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গেছে, যা এখন প্রকাশ করা যাবে না। তাদের কাছে মালখানা থেকে লুণ্ঠিত ২টি কিরিচ, একটি খেলনা পিস্তল, বেশ ক’টি মোবাইল ফোন সেট, মদের ২টি খালি বোতল, ২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইন, একটি স্কু ড্রাইভার ও বেশ কিছু জ্বাল টাকা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় চার পুলিশকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেননি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন এসপি। মুখ্য বিচার বিভাগীয় হাকিম রতেœশ্বর ভট্টাচার্য বলেন, প্রত্যেক বিচারকের এজলাস ও কক্ষ তছনছ করা হয়েছে। এ ধরনের ঘটনায় বিচারকরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ আল আমীন বলেন, ডাকাতরা নৈশ প্রহরীকে একটি কক্ষে বেঁধে রেখে এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। তিনি জানান, গুরুত্বপূর্ণ কোনো কিছু তারা নিয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে মালখানা থেকে দেশি অস্ত্র বের করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার সন্ধ্যায় সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে ডাকাতির ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। তারা ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশ, সাবেক সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জেলা জজ আদালতের পিপি নির্মল কান্তি ভদ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৩ ঘ.