২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালিতে অস্ত্রসহ ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার

দু’টি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ দু’জনকে আটক করেছে বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

পটুয়াখালী, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু’টি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ দু’জনকে আটক করেছে বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ধানখালী ইউনিয়নের কলেজ বাজার থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- ওই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সজল মিয়া এবং প্রয়াত অফেজ প্যাদার ছেলে ছাত্রলীগকর্মী মোহাম্মদ সবুজ প্যাদা। তবে জেলা ছাত্রলীগের এক নেতা আটককৃতরা তাদের সংগঠনের নেতাকর্মী নন বলে দাবি করেন। এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহনুর রহমান সুজন বলেন, “গত বছরের অক্টোবরে উপজেলা ছাত্রলীগের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। তাই আটকরা ছাত্রলীগের নেতা বা কর্মী নন।” র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ নুর-উজ-জামান সাংবাদিকদের বলেন, আটকরা এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনায় জড়িত জানতে পারে র‌্যাব। ছদ্মবেশে অস্ত্র কেনার কথা বলে তাদের কাছে যান তাদের সদস্যরা। এ সময় ধানখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজলদের একটি কুড়ে ঘর থেকে সহযোগী সবুজসহ তাকে আটক করে। এ সময় ধস্তাধস্তিতে দুজন র‌্যাব সদস্য আহত হন। আটককৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০৩ ঘ.