২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায় পুলিশের ওপর চাপাচ্ছেন বিরোধী নেত্রী: এসপি

রাজনৈতিক কারণে বিএনপির গণ মিছিলে চাঁদপুরে দু’জন নিহত হওয়ার দায় বিরোধী দলীয় নেত্রী পুলিশের ওপর চাপাচ্ছেন বলে মন্তব্য করেন চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক কারণে বিএনপির গণ মিছিলে চাঁদপুরে দু’জন নিহত হওয়ার দায় বিরোধী দলীয় নেত্রী পুলিশের ওপর চাপাচ্ছেন বলে মন্তব্য করেন চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার। সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে বিদায়ী পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই অভিযোগ করেন। গত ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চাঁদপুরে লিমন হোসেন ছৈয়াল ও আবুল হোসেন নিহত হন। এর পরিপ্রেক্ষিতে সোমবার চাঁদপুর যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি চাঁদপুর স্টেডিয়াম মাঠে এক জনসভায় বক্তৃতা দেন। তিনি ক্ষমতায় গেলে দায়ী পুলিশের বিচার করার হবে বলে জানান। পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী বলেন, “২৯ তারিখে নিহত দুজনের দায় বিরোধী দলীয় নেত্রী একতরফাভাবে পুলিশের ওপর চাপাচ্ছেন। আমি নিশ্চিত পুলিশের গুলিতে তারা মারা যাননি। ময়নাতদন্তের প্রতিবদেনে যে গুলির কথা বলা হয়েছে তা পুলিশ ব্যবহার করেনি। “আমাদের দুই পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। আমরা নিশ্চয় নিজেরা নিজেদের গুলি করিনি,” যোগি করেন তিনি। এই হত্যাকাণ্ডে বিস্ফোরক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দায়ে দু’টি মামরা করে পুলিশ। এছাড়াও নিহত আবুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম মনি ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের নাম উল্লেখ করে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪৯ ঘ.