২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার আটঘণ্টা হরতাল

খালেদা জিয়ার চাঁদপুর সফর নিয়ে ফরিদগঞ্জে বিএনপির দু’গ্র“পের সংঘর্ষে পৌর মেয়র বিএনপি নেতা মঞ্জিল হোসেনের উপর হামলার প্রতিবাদে বুধবার আটঘণ্টা হরতাল ডেকেছে নাগরিক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার চাঁদপুর সফর নিয়ে ফরিদগঞ্জে বিএনপির দু’গ্র“পের সংঘর্ষে পৌর মেয়র বিএনপি নেতা মঞ্জিল হোসেনের উপর হামলার প্রতিবাদে বুধবার আটঘণ্টা হরতাল ডেকেছে নাগরিক কমিটি। রোববার মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মাস্টার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রোববার বিএনপির দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পৌর বিএনপির সাবেক সভাপতি মেয়র মঞ্জিল হোসেন পৌর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হন। এরপর প্রতিপক্ষের সমর্থকরা তাকে মারধরও করে। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক লায়ন হারুনুর রশিদসহ ৩শ’ জনের বিরুদ্ধে সোমবার ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেছেন আহত মঞ্জিলের ভাই আব্দুর রাজ্জাক। মেয়র মঞ্জিল হোসেন এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৩৬ ঘ.