চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৩ ছাত্রশিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্তহ নগরীর পাঁচলাইশ, বায়েজিদ, ডবলমুরিং, হালিশহর ও পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
গত ৯ ফেব্র“য়ারি নগরীতে শিবিরের ডাকা হরতালের দিন ভাংচুরের ঘটনায় পুলিশের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ (এসি) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর পাঁচলাইশ ও বায়েজিদ থানা এলাকা থেকে ১৩ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আরেফিন জুলেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডবলমুরিং থানা এলাকার কয়েকটি ছাত্র মেস থেকে ৫ জন, হালিশহর থানা এলাকা থেকে ২জন এবং পাহাড়তলী থানা এলাকা থেকে ৩ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
গত ৮ ফেব্র“য়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পরদিন আধাবেলা হরতাল ডাকে শিবির।
হরতালের দিন বিকালে শিবিরের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/২০১৫ ঘ.
bdnews24