২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে নতুন কেন্দ্র চালু করবে মার্কিন দূতাবাস

সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির সম্মানে জনসেবা ও শিল্প চর্চার জন্য ঢাকায় নতুন কেন্দ্র চালু করবে মার্কিন দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির সম্মানে জনসেবা ও শিল্প চর্চার জন্য ঢাকায় নতুন কেন্দ্র চালু করবে মার্কিন দূতাবাস। কেনেডির বাংলাদেশ সফরের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এ কেন্দ্র চালুর ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র দূতাবাস মুক্তিযুদ্ধ যাদুঘরের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ধানমন্ডিতে নতুন এই ‘সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস’ গড়ে তোলার কাজ শুরু করবে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের যে সব তরুণরা জনসেবামূলক কাজে আগ্রহী তাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত ও সহায়তা করাই হবে এই সেন্টারটির প্রধান লক্ষ্য।” মজিনা মুক্তিযুদ্ধের পরের দিনগুলো ও সিনেটর কেনেডির ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের কথা স্মরণ করেন, “সিনেটর কেনেডি ১৯৭২ সালের ১৪ ফেব্র“য়ারি সস্ত্রীক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দেন এবং একটি বট গাছের চারা লাগান।” বাংলাদেশ সফররত এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক জানান, সিনেটর কেনেডিই প্রথম মার্কিন স্টেটম্যান হিসেবে বাংলাদেশ সফর করেন। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার লাগানে গাছটি এখন বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য সংগ্রামের প্রতীক হিসেবে দাড়িয়ে আছে।” মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ট্রাস্টি আক্কু চৌধুরী জানান, মার্কিন প্রশাসনে যখন বাংলাদেশের প্রতি বিমুখ ছিল তখন সিনেটর কেনেডি বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৯৫০ ঘ.