ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশে মানসম্পন্ন বীজের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে ৩০৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পটির কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্পের আওতায় মৌল বীজ থেকে ভিত্তি বীজ এবং তা থেকে মানসম্পন্ন প্রত্যায়িত বীজ উৎপাদন করা হবে। ২০১৪ সালের মধ্যে বিভিন্ন ফসলের ১২টি নতুন জাত উদ্ভাবন করা হবে।
এছাড়া গুণগত মানের বীজ উৎপাদনের লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোক্তা, কৃষি স¤প্রসারণ কর্মী ও কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা দেওয়া হবে।
কৃষি মন্ত্রালয়ের আওতাধীন তিনটি সংস্থা (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউ-বারি এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি) ২০১৪ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটিতে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ২৪৫ কোটি টাকা ঋণ সহায়তা দেবে।
এছাড়া সভায় ‘নবসৃষ্ট ও নদী ভাঙনে বিলীন উপজেলাসমূহে কমপে¬ক্স ভবন নির্মাণ’ নামের আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের অধীনে ১৯টি উপজেলার প্রতিটিতে একটি করে উপজেলা কমপ্লে¬ক্স ভবন, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ইউএনও’র বাসভবন ও ডরমিটরি ভবন নির্মাণ করা হবে। এছাড়া প্রতিটিতে দুটি করে কর্মকর্তা ও কর্মচারী বাসভবন নির্মাণ করা হবে।
১৮৯ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প ২০১৩ সাল নাগাদ বাস্তবায়িত হবে।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নামে গোপালগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের লক্ষ্যে ‘শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপন প্রকল্প’ অনুমোদন করা হয়। প্রকল্পটির ব্যয় ৪৬৪ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান।
তিনি জানান, সভায় মোট এক হাজার ৫৬১ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে ১৩১৬ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং ২৪৫ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
অনুমোদিত অন্য প্রকল্প হলো- উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত ৭টি জেলার বেকার যুবকদের কর্মসংস্থান এবং আÍকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্প (৬৩ কোটি টাকা), দারিদ্র বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচি (২য় পর্যায়) প্রকল্প (৫৩ কোটি টাকা), বেনাপোল স্থল বন্দরের আধুনিকীকরণ (১ম পর্যায়) প্রকল্প (৫২ কোটি টাকা), বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ১১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ (সংশোধিত) প্রকল্প (৬৬ কোটি টাকা), বিরিশিরি-বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ (মাদুপাড়া সংযোগসহ) প্রকল্প (৫৩ কোটি টাকা), গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী স¤প্রসারণ (সংশোধিত) প্রকল্প (৭৪ কোটি টাকা) এবং মিরপুর গ্রামীণ ব্যাংক থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প (২৪০ কোটি টাকা)।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানসহ একনেক’র অন্যান্য সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/পিডি/১৯২০ ঘ.
bdnews24