ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ অন্যান্য সড়কে এ সরকারের আমলে ছোট-বড় ৩১টি সেতু নির্মাণ সম্পন্ন হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
মঙ্গলবার সড়ক ভবনে চারটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে সেতু নির্মাণ চুক্তি সাক্ষরের পর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এ তথ্য জানান।
ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্র“ভমেন্ট প্রকল্পের আওতায় জাপান সরকারের সহায়তায় চার জেলায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় এসব সেতু নির্মিত হবে।
অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্র“ভমেন্ট প্রকল্পের আওতায় কুমিল্লায় একটি, ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি, চাঁদপুরে তিনটি এবং লক্ষ্মীপুরে একটি সেতু নির্মিত হবে।
এ লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্টান মনিকো ডিনকো জেভির সঙ্গে আটটি সেতু নির্মাণে ১১৪৮.৬৯ মিলিয়ন টাকার চুক্তি হয়। আগামী ২০ মাসের মধ্যে এ চুক্তির আওতায় সেতু নির্মাণ সম্পন্ন হবে।
একই প্রকল্পের আওতায় ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যানন ডানকার্লি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে ২২টি সেতু নির্মাণে ২৮০৫.১২০ মিলিয়ন টাকার চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী আগামী ২২ মাসের মধ্যে সিলেট জেলায় পাঁচটি এবং সুনামগঞ্জ জেলায় ১৩টি সেতু নির্মাণ করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের সেতু নির্মাণ প্যাকেজ বি-১-এ যৌথ উদ্যোগে মালয়শিয়ার প্রতিষ্ঠান শিকন ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ২২৯.৬০ কোটি টাকা ব্যয়ে আগামী ২ বছরের মধ্যে কুমিল্লার ইলিয়টগঞ্জে একটি সেতু, কুমিল্লা রেলওয়ে ক্রসিংয়ে একটি ফ্লাইওভার এবং ফেনি রেলওয়ে ক্রসিংয়ে একটি ফ্লাইওভার তৈরি হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের সেতু নির্মাণ প্যাকেজ বি-২-এর আওতায় গ্যানন ডানকার্লি চারটি সেতু ও একটি ফ্লাইওভার তৈরির চুক্তি করে। এর মধ্যে ১৩৬.৮৩ কোটি টাকায় আগামী দুই বছরের মধ্যে মহাসড়কের লালপুর, লেমুয়া, মুহুরী এবং ঢুমঘাট এ চারটি সেতু ও চট্টগ্রাম রেলওয়ে ক্রসিংয়ে একটি ফ্লাইওভার তৈরি করা হবে।
শিকন ইঞ্জিনিয়ারিয় ও প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের পক্ষে প্রকৌশলী আমিনুল ইসলাম, গ্যানন ডানকার্লির ব্যবস্থাপনা পরিচালক একে পল এবং মনিকো-ডিনকো জেভির পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ভূইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বাংলাদেশে জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি মায়ুমি এনদোহ, ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্র“ভমেন্ট প্রজেক্টের পরিচালক দলিল উদ্দীন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক জাওয়াদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮০৭ ঘ.
bdnews24