২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্ত: সাগর-রুনির মৃত্যু অস্ত্রের আঘাতেই

বহুবার ধারালো অস্ত্রের আঘাত করেই সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুবার ধারালো অস্ত্রের আঘাত করেই সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগর সরওয়ারের শরীরে ২২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর ১১টি শরীরের পিছনের অংশে এবং ১১টি ছিল শরীরের সামনের অংশে। এছাড়া আরো কিছু ছোট ছোট ক্ষত চিহ্ন পাওয়া যায় শরীরের বিভিন্ন অংশে। “মেহেরুন রুনির পেটে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে কপালে ওপরের অংশে ছোট দুটি ক্ষত চিহ্ন রয়েছে। প্রধান রক্তনালী কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান রুনি”, বলেন চিকিৎসক। ময়নাতদন্তের প্রতিবেদন থানায় জমা দেওয়া হয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, “ধারালো অস্ত্রের আঘাত ছাড়া মৃত্যুর আর কোনো কারণ পাওয়া যায়নি।” মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত শুক্রবার রাতে নিজেদের বাসায় খুন হন। এরপর তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/জেকে/১৬১১ ঘ.