২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৬

সিলেটের বালাগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

সিলেট, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৬ জনের মৃত্যু হয়েছে। বালাগঞ্জ থানার ওসি আবু সালেহ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বোয়লজুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওসমানীনগরের বড়দিরারাই গ্রামের নেওর মিয়া (৪০) ও তার ছেলে জাবেদ মিয়া (১২) এবং বালাগঞ্জের ইলাশপুর গ্রামের কালাম মিয়া (২৫), কুশারগাঁও গ্রামের আব্দুল হান্নান (৩৮), রশীদপুরের তোফাজ্জল হোসেন (২৬) ও অটোরিকশার চালক পশ্চিম পাঁচপাড়ার নজরুল ইসলাম (২০)। ওসি জানান, তাজপুর থেকে বালাগঞ্জগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে অটোরিকশার চালকসহ ছয়যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৪৪০ ঘ.