ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কর্মস্থলে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে মারা গেলেন নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) এটিএম মূসা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের আইন সচিবের কক্ষে দাপ্তরিক কাজ করার সময় তিনি স্ট্রোক করেন।
এরপর তাকে সচিবালয়ের ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গত ৬ ফেব্র“য়ারি আইজিআর হিসাবে যোগ দিয়েছিলেন এটিএম মূসা।
তার মৃত্যুর খবরে আইনমন্ত্রী শফিক আহমেদ এবং প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাসপাতালে তার মরদেহ দেখতে যান।
এর আগে মূসা ঢাকায় জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক হিসাবে কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএম/এসইউ/১৪১৬ ঘ.
bdnews24