সিলেট, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের চেঙ্গেরখালে নৌকাডুবিতে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাইশটিলা এলাকায় খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টায় তাদের লাশ উদ্ধার করে বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
নিহতরা হলেন- সাগর দাস (৩৫), বাঁশিদাস (৩০) ও শরিফ আহমদ (৪)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল বলেন, নিহত তিন জনসহ আটজন একটি খেয়া নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। মাঝনদীতে নৌকাটি ডুবে গেলে পাঁচ জন সাঁতরে তীরে উঠে এলেও মৃত্যু হয় তিনজনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24