২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে আইনজীবীর মৃত্যু

নির্বাচনের প্রচার চালানোর সময় আকস্মিকভাবে মারা গেলেন ঢাকা আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সহসভাপতি প্রার্থী ইমাম হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 07:36 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের প্রচার চালানোর সময় আকস্মিকভাবে মারা গেলেন ঢাকা আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সহসভাপতি প্রার্থী ইমাম হোসেন চৌধুরী। সোমবার সকালে জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন ইমাম। সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে ঢলে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে পাশের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা আইনজীবী সমিতির সাবেক গ্রন্থাগার সম্পাদক এবং রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, স্ট্রোকে ইমাম হোসেনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আগামী ২২ ও ২৩ ফেব্র“য়ারি ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ গঠনের নির্বাচন হবে। ইমাম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সহসভাপতি প্রার্থী ছিলেন। ইমামের মৃত্যুতে ঢাকার আদালতপাড়া শোকস্তব্ধ হয়ে পড়ে। অনেক এজলাসেই সোমবার বিচারকাজ হয়নি। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। ইমাম হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার দুর্গাপুর গ্রামে। তার জন্ম ১৯৬০ সালের ৫ এপ্রিল। তিনি ১৯৮৯ সালে ঢাকার আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০১২৮ ঘ.