চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০ দিনের বইমেলা আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(সিসিসি)।
রোববার বিকাল ৪টায় নগরীর মুসলিম হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন সিসিসি মেয়র এম মনজুর আলম।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ২১ ফেব্র“য়ারি পর্যন্ত।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের অংশগ্রহণে এবার মেলায় ২০ প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি দুর্লভ প্রাচীন বই নিয়ে একটি প্রদর্শনী স্টল খুলেছে বলেও জানান তিনি।
মেলায় প্রতিদিন বিকালে একুশে মঞ্চে আলোচনা সভা, আবৃত্তি, গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সাইফুদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/এমআই/২৩৩২ ঘ.
bdnews24