২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের কক্ষে অক্সিজেন সংকট, অসুস্থ ৭

অফিস কক্ষে অক্সিজেন সংকটের কারণে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় একটি ব্যাংকে সাত কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অফিস কক্ষে অক্সিজেন সংকটের কারণে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় একটি ব্যাংকে সাত কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়েছেন। রোববার বালিগাঁও বাজারে অগ্রণী ব্যাংকে এ ঘটনার জেরে কিছুক্ষণ এই ব্যাংকের কাজ বিঘিœত হয়। অসুস্থ হয়ে পড়া সেকেন্ড অফিসার আইয়ুব আলী মুকুলকে (৪০) টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ব্যবস্থাপক আব্দুর রশীদ (৫০), কর্মকর্তা রমা নাথ মোহন্ত (২৬), আনোয়ার হোসেন (৩৬), ক্যাশিয়ার আলউদ্দিন (৪৮), জমাদার এরশাদ ওমর (৪৮) ও নৈশ প্রহরী মো. ইয়াছিন (৩৯) প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপক আব্দুর রশীদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বিকল্প বিদ্যুতের জন্য এসি বন্ধ করে জেনারেটর চালানোর কারণে অক্সিজেন সংকটে দুপুরে এই ঘটনা ঘটে। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই জেনারেটর চলচিল। এ কারণে ব্যাংকের কাজ কিছুক্ষণের জন্য বিঘিœত হয়। পরিস্থিতি টের পেয়ে ব্যাংকের জানালা খুলে দেওয়ার কিছুক্ষণ পরই অবস্থা স্বাভাবিক হয়ে যায়। তবে গ্রাহকদের কেউ দীর্ঘক্ষণ ব্যাংকে অবস্থান না করায় কোনো গ্রাহকের সমস্যা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩৭ ঘ.