২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যার প্রতিবাদে বই প্রকাশ করেনি ঐতিহ্য

এই বছর একুশের বইমেলার শুরুর দিন থেকে প্রতিদিন বই প্রকাশ করে এলেও দ্বাদশ দিন রোববার কোনো বই প্রকাশ করেনি প্রকাশনা সংস্থা ঐতিহ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই বছর একুশের বইমেলার শুরুর দিন থেকে প্রতিদিন বই প্রকাশ করে এলেও দ্বাদশ দিন রোববার কোনো বই প্রকাশ করেনি প্রকাশনা সংস্থা ঐতিহ্য। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঐতিহ্যের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মিছিল খন্দকার। তিনি বলেন, “সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়ায় প্রতিবাদ স্বরূপ আমরা রোববার কোনো বই প্রকাশ করিনি।” মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি শনিবার ভোররাতে রাজাবাজারে নিজের বাড়িতে খুন হন। সাগরের একটি বই এবার বইমেলায় এসেছে। ঐতিহ্য বইমেলায় এ পর্যন্ত ৩৮টি বই এনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বই হচ্ছে- শাহাদুজ্জামানের ‘কেশের আড়ে পাহাড়’, আতাউর রহমানের ‘দুই দুকুনে পাঁচ’ ২য় খণ্ড, মুসা ইব্রাহিমের ‘মিশন বঙ্গোপসাগর ও কিলিমানজারো’, অনু ইসলামের ‘মুক্তিযুদ্ধ ফিরে দেখা’ ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এমআই/২২০৫ ঘ.