২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বানারেপাড় এলাকায় রোববার ট্রাক চাকায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

জামালপুর, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বানারেপাড় এলাকায় রোববার ট্রাক চাকায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জামালপুর সদর থানার উপ-পরিদর্শক শাহনেওয়াজ বলেন, জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে বাবু (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। নওগাঁর মান্দা উপজেলার কবিরপুরের বাসিন্দা বাবু জামালপুর শহরের শাহাপুর এলাকায় থেকে গ্রামে গ্রামে খেলনা সামগ্রী ফেরি করতেন। উপ-পরিদর্শক জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৩০ ঘ.