২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্র হত্যার বিচার বিভাগীয় তদন্ত চায় শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দুই ছাত্র নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দুই ছাত্র নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার দুপুরে চট্টগ্রাম শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম এই দাবি জানান। গত ৮ ফেব্র“য়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতাকর্মীদের সংঘর্ষে মাসুদ বিন হাবীব ও মুজাহিদুল ইসলাম নামে দুই ছাত্র নিহত হয়। নিহতরা নিজেদের সংগঠনের কর্মী বলে দাবি করে আসছে শিবির। বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি দই শিক্ষার্থীর খুনীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেপ্তার সব শিবির নেতাকর্মীর মুক্তি, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির অপসারণও দাবি করেন শিবির সভাপতি। দুই কর্মী নিহত হওয়ার জন্য ছাত্রলীগের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্বকে দায়ী করেন তিনি। ১১ দিনের কর্মসূচি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার। তাদের কর্মসূচিগুলো হলো, সোমবার বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান, ১৪ ফেব্র“য়ারি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, ১৫ ফেব্র“য়ারি জেলা শহরে বিক্ষোভ মিছিল, ১৬ ফেব্র“য়ারি থানায় পর্যায়ে বিক্ষোভ মিছিল ও ১৭ থেকে ২৩ ফেব্র“য়ারি দেশব্যাপী গণসংযোগ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগরী (উত্তর) শাখার সভাপতি মোহাম্মদ ইসমাঈল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন কাদের, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মাইনুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/এএইচ/২০৪৬ ঘ.