২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে দুই ভুয়া সাংবাদিক আটক

সাংবাদিক পরিচয় দিয়ে সচিবালয়ে ঢুকে একটি খাবারের দোকানের প্রচারণা চালানোর সময় নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক পরিচয় দিয়ে সচিবালয়ে ঢুকে একটি খাবারের দোকানের প্রচারণা চালানোর সময় নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মুন ও রবিন নামে দুই জনকে আটক করা হয়। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃত দুইজন নিজেদের বৈশাখী টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সচিবালয়ে প্রবেশ করে। এরপর তারা বিভিন্ন কর্মকর্তার কক্ষে গিয়ে গ্রানটন নামে একটি খাবারের দোকানের প্রচারণা চালায়। “কয়েকজন কমকর্তার সন্দেহ হলে তারা সচিবালয়ে কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের জানালে তারা দুইজনকে চ্যালেঞ্জ করেন। তখন দুইজন নিজেদের বৈশাখী টিভির সাংবাদিক বলে পরিচয় দেয়। এরপর বৈশাখী টিভির সঙ্গে যোগাযোগ করা করে জানা যায় এ নামে তাদের কোন সাংবাদিক নেই।” আটক দুইজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানান মারুফ হোসেন। এছাড়া সচিবালয়ের প্রবেশপত্র ছাড়া তারা কিভাবে ভেতরে ঢুকল সে বিষয়েও তদন্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/ ১৫৫৭ ঘ.