ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। এগুলো হল- যোগাযোগ, টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আক্রান্ত হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইট।
শনিবার রাত ৯টার দিকে চারটি মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে কালো স্ক্রিনে লেখা দেখা যায়- ‘হ্যাকড বাই লাভ দ্য রিস্ক, অমল লন্ধে, এলএনএক্স রুট, সাইলেন্ট কিলার’।
আক্রান্ত ওয়েবসাইটের ওপর ভারতের পতাকাসদৃশ দুটি চোখের ছবির মাঝখানে লেখা দেখা যায়, উই হ্যাভ অন আই অন ইউ- ইনডিশেল ডট আইএন।
এছাড়া ‘ইনডিয়ান সাইবার আর্মি’ নামে হ্যাকারদের আরেকটি সংগঠনের নামও দেখা যায় ওয়েবসাইটে।
আর টিসিবির ওয়েবসাইট লেখা রয়েছে- ‘নো ওয়ান ক্যান স্টপ আস, হ্যাক সৌদি অ্যান্ড হ্যাক্স আর ডট জিরো জিরো টি’।
এর আগে বিকালে হ্যাকারদের কবলে পড়ে অন্তত আধা ঘণ্টা অকার্যকর ছিল বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
ওয়েবসাইট হ্যাকড হওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি জানতে পেরেছি, ওয়েবসাইটটি পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তাৎক্ষণিকভাবে অন্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২১৩১ ঘ.
bdnews24