২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনস্টাইনের তত্ত্বের দুর্বলতা: রাবিতে আন্তর্জাতিক সেমিনার

বিশেষ আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু'দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু'দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এর উদ্বোধন করেন উপাচার্য এম আব্দুস সোবহান। রিলেটিভিটি থিওরির প্রবক্তা অ্যালবার্ট আইনস্টাইনের মতে আলোর গাতির চেয়ে বেশি গতি কোনো বস্তুর নেই। কিন্তু সম্প্রতি সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান সার্ন দেখায় আলোর চেয়ে নিউট্রিনোর গতি বেশি। ফলে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি অসম্পূর্ণ হয়ে পড়ে। আইনস্টাইনের তত্ত্বের অসম্পূর্ণতা দূর করতে এগিয়ে আসেন রাবির ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওসমান গনি তালুকদার ও অধ্যাপক মুশফিক আহমদ। তাদের দাবি, এই সমস্যার সমাধান তাদের কাছে আছে। এরই পরিপ্রেক্ষিতে এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন। অস্ট্রেলিয়া, কানাডা, ইরান, সুদান, ভারত, জার্মানি ও পাকিস্তানসহ দেশ-বিদেশের সংশি¬ষ্ট বিষয়ের প্রায় ১৫০ জন বিজ্ঞানী ও গবেষক সেমিনারে অংশ নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন জার্মানির ইউনিভাসিটি অব অ্যাপ্লাইড সায়েন্স কলোগ্নি অধ্যাপক হার্টমুট বেয়ারওল্ফের, ইউনিভাসির্টি অব এডুকেশন ফ্রিবার্গ জার্মানির অধ্যাপক ড. সি ফ্লাক, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির অধ্যাপক সজল কুমার দাস। প্রথম দিনের সেমিনারে ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওসমান গনি তালুকদার এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুশফিক আহমদ বলেন, দুই দশক গবেষণা করে এ সংক্রান্ত যে তিনটি সমীকরণ তারা আবিষ্কার করেছেন, তা রিলেটিভিটি বিষয়ে আইনস্টাইনের মতবাদের বিরোধিতা করে না বরং এগুলো আইনস্টানের মতবাদকে পূর্ণতা দেয়। রিলেটিভিটি বিষয়ে তাদের আবি®কৃত সমীকরণগুলো গাণিতিক যুক্তি ও ব্যাখ্যাসহ তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুই অধ্যাপক। এই দুই বাংলাদেশি বিজ্ঞানী বলেন, আইনস্টাইন রিলেটিভিটি সূত্রে গাণিতিক সূত্র প্রয়োগ করে শুধু একটি অবস্থাকেই দেখিয়েছেন। আইনস্টাইন এবং বিজ্ঞানী লরেন্স শুধু বেগের ক্ষেত্রে যোগ সূত্রটি দেখিয়েছেন। অধ্যাপক ওসমান গনি তালুকদার ও মুশফিক আহমেদের দাবি, দীর্ঘদিন গবেষণা করে তারা দুটো অবস্থানে দুটো সূত্র দেখাতে পেরেছেন। সময়, দৈর্ঘ্য, স্থান, ভরবেগ, শক্তি এগুলোরও যে যোগসূত্র হয় তা আবিস্কার করেছেন তারা। শুধু তাই নয়, বিজ্ঞানী আইনস্টাইন এসবের একটিরও গুণসূত্র দেননি। কিন্তু এগুলোরও যে গুণসূত্র হয় তা আবিষ্কার করেন অবসরে যাওয়া এই দুই বিজ্ঞানী। তাছাড়া, এসবের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান রয়েছে তাও আইনস্টাইন বলেননি। তবে তাদের গবেষণায় দেখিয়েছেন এগুলোরও সর্বোচ্চ ও সর্বনিম্ন মান রয়েছে। তাদের আবি®কৃত এই সমীকরণগুলো কোয়ান্টাম মেকানিকসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে বলেও দাবি করেন তারা। আইনস্টাইনের সূত্র দিয়ে যে সমস্যাগুলোর সমাধান করা যেতো না এখন তাদের বিকল্প তত্ত্ব দিয়ে জটিলতা ছাড়াই সহজে তার সমাধান বের করা যাবে বলে দাবি করেন তারা। সেমিনারের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টা থেকে জার্মানীর ইউনিভার্সিটি অব অ্যাপ্ল¬াইড সায়েন্সেস-এর অধ্যাপক হার্টমুট বেয়ারওল্ফের সভাপতিত্বে অধ্যাপক মুশফিক আহমদ ও অধ্যাপক ওসমান গনি তালুকদার সংশ্লি¬ষ্ট বিষয়ে একটি করে প্রবন্ধ উপস্থান করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৬ ঘ.