২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কৃত

সাংবাদিক নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। এছাড়া আরো চারজনকে সতর্ক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। এছাড়া আরো চারজনকে সতর্ক করা হয়েছে। শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিক নির্যাতনসহ সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহি®কৃতরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার আহ্বায়ক শাহ মুহাম্মদ সেলিম (সমাজকর্ম), যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান সোহেল (ফলিত রসায়ন), রাহাজুল আমিন হৃদয় (ব্যবস্থাপনা), আলামিন (সমাজবিজ্ঞান), তারেক (ভাষা), মাসুদ রানা এবং মাদার বখশ হলের আহ্বায়ক রুহুল আমিন বাবু। এ ছাড়া সতর্ক করা হয়েছে- আব্দুলল্লাহ, সেলিম, মুন্না এবং জোহা হলের আহ্বায়ক রুহুল বিশ্বাসকে। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ উল আলম টিটো জানান, ছাত্রলীগের তদন্ত দলের প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৫৪ ঘ.