২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক সাংবাদিকতায় ১ বছর পূর্তিতে অনুষ্ঠান

বাংলা ব্লগিংয়ে নাগরিক সাংবাদিকতার চর্চায় এক বছর পার করল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ব্লগিংয়ে নাগরিক সাংবাদিকতার চর্চায় এক বছর পার করল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ। রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফল্যের এই এক বছর উদযাপন করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে শাহবাগে কেন্দ্রীয় গণ গ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্ল­গার ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন বাংলা ব্লগের পরিচালকববৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে বর্ষপূর্তিতে শুভেচ্ছা জ্ঞাপন করবেন বলে আশা প্রকাশ করছেন তারা। বর্ষপূর্তি আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে প্রকাশিত ব্লগ সংকলন ‘নগর নাব্য’ -এর মোড়ক উন্মোচন করা হবে। ২০১১ সালের ১১ জানুয়ারি যাত্রা শুরু করার পর সারা বছর জুড়ে যে সব মেধাবী ব্লগার আনাচ-কানাচের সংবাদ দিয়ে, বলিষ্ঠ মতামত প্রদান বিকল্প মিডিয়া হিসাবে ব্লগটিকে গড়ে তুলেছেন, বর্ষপূর্তি অনুষ্ঠানে তাদের মধ্যে থেকে নির্বাচিত কয়েকজনকে সন্মাননা জানানো হবে। অনুষ্ঠানটি ওয়েব, ব্লগ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সরাসরি স¤প্রচারিত (লাইভ স্ট্রিমিং) হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮২৯ ঘ.