২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বরিশাল নগরীর নথুল্লাহবাদ থেকে একটি নাইন এমএম পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 06:32 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

বরিশাল, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর নথুল্লাহবাদ থেকে একটি নাইন এমএম পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তার হয়েছেন বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউপি চেয়ারম্যান গাউসেল আলম ওরফে লাল’র ছেলে মো. ফজলে রাব্বি খান (৩০), নগরীর বিএম কলেজ রোডের আব্দুল হান্নান বাদশার ছেলে ফয়েজ আহম্মেদ ওরফে ফাইজুল ইসলাম (২৭) ও উজিরপুরের মো. আলম আকনের ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে বাবু (৩০)। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ক্রেতা সেজে তাদের একটি দল নথুল্লাহবাদ এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে। র‌্যাবের কাছে তারা স্বীকার করেছেন, তারা দেশের বিভিন্ন স্থানে অস্ত্র বিক্রি করেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৭ ঘ.