নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সাওঘাটে এ দুর্ঘটনায় নিহত আমেনা আক্তার (৭) ওই এলাকার মুদি দোকানি দেলোয়ার হোসেনের মেয়ে।
রূপগঞ্জের ভুলতা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে
আমেনা তার বাবার জন্য দোকানে খাবার নিয়ে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় নরসিংদীগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24