নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারাগাঁ উপজেলায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে।
শুক্রবার সকালে জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আহত সাইদুল চৌধুরী, মনির হোসেন, আবু ইসলাম সাগর, আবু সালেহ ও জিসানকে শহরের খানপুরে অবস্থিত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক হয়েছেন মনির হোসেন, মোবারক, মোশাররফ ও হারুন মিয়া।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোবাগা গ্রামের মনির হোসেনের সঙ্গে আবু সালেহর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দু’পক্ষের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯২৬ ঘ.
bdnews24