২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

রাজবাড়ী, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের জমিদার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব (১০) চরবালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো। তার বাবার নাম সিরাজ ফকীর। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, রাস্তা পার হবার সময় খুলনা থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস সজিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। হাইওয়ে পুলিশ সার্জেন্ট আল মামুন জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টারও বেশি সময় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/২০২৪ ঘ.