খুলনা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করে ১৩ ফেব্র“য়ারি ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত ২ জানুয়ারি শিক্ষকদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি বুধবার রাতে দোষীদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফের ড. মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র শৃঙ্খলা কমিটি পাঁচ জনকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া চার জনকে ২ বছরের জন্য, ছয় জনকে ১ বছরের জন্য এবং পাঁচ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজীবন বহিষ্কৃতরা হলেন- এস এম মহিউদ্দিন শুভ, রাইয়ান তাহসিন অরিন, জুবায়ের সিরাজ, রবিউল ইসলাম ও সাইফুল্লা আল মামুন।
এছাড়া শুভজিত বটব্যাল, আব্দুল¬াহ আল মামুন হাদী হিমু, আব্দুর রহিম, ও মুফাচ্ছের হুদাকে দুই বছর, তানজিম জামান, নাজমুল হক মুন্না, রাকিব রায়হান কাজল, দুর্জয় দেব, সত্যজিত দাশ ও সফিউদ্দিন তারেককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে নাজমুল আহসান, আহমেদ ফয়সাল, মুসফিক আলম, মুসফিকুজ্জামান ও আশিক রসুলকে।
এছাড়া আরো ২২ জনকে বিভিন্ন অংকের আর্থিক জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।
গত ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে বার্ষিক ভোজে একদল ছাত্র নিুমানের খাবার নিয়ে প্রতিবাদ জানানোয় ছাত্রলীগ কর্মীরা তাদের মারধর করে। এরপর ছাত্রলীগ কর্মীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হন।
এই পরিস্থিতিতে পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। ৩ জানুয়ারি অধ্যাপক ড. মো. কেরামত আলী মোল্লাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহমান জানান, আগামী ১৩ ফেব্র“য়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কর্যক্রম আবার শুরুর সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১২ ফেব্র“য়ারি হল খুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.
bdnews24