২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে জমা দিতে গিয়ে ১০ লাখ টাকা খোয়া

প্রতারক চক্রের খপ্পরে পড়ে পুরান ঢাকায় ব্যাংকেই ১০ লাখ টাকা খুইয়েছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 07:03 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারক চক্রের খপ্পরে পড়ে পুরান ঢাকায় ব্যাংকেই ১০ লাখ টাকা খুইয়েছেন এক ব্যক্তি। চকবাজারের ইমামগঞ্জের এক্সিম ব্যাংকে বুধবার এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের লোক সন্দেহে এক জনকে আচক করে পুলিশে দিয়েছে জনতা। উর্দু রোডের ব্যবসায়ী মো. ইয়াকুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, প্রতারক চক্র কৌশলে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আশিকুর রহমানের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। “দুপুর ২টায় আশিকুর রহমান ১৭ টাকা জমা দেওয়ার জন্য ওই ব্যাংকে যান। একটি বান্ডিলে ছিল ১০ লাখ এবং অন্য বান্ডিলে ছিল ৭ লাখ টাকা,” বলেন তিনি। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বলেন, “ব্যাংকে টাকা জমা দেওয়ার ঠিক আগ মুহূর্তে এক ব্যক্তি আশিককে বলেন, ‘ভাই, আমার প্রাইজবন্ডের নম্বর বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন।’ আশিক তার দিকে তাকানো মাত্র টেবিলে জমা দেওয়ার জন্য রাখা ১০ লাখ টাকার বান্ডিলটি নেই হয়ে যায়।” আশিক টাকার একটি বান্ডিল দেখতে না পেয়ে চিৎকার করলে ব্যাংকের লোকজন সোহরাব (৪০) নামে এক জনকে ধরে। তাকে মারধর করা হলেও টাকার বান্ডিলটি পাওয়া যায়নি বলে ওসি জানান। তিনি বলেন, টাকা উদ্ধারে পুলিশ সোহরাবকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এই ঘটনায় ব্যবসায়ী ইয়াকুব বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে ওসি জানান। সোহরাবকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০১০০ ঘ.