নরসিংদী, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ করায় এক স্কুল শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।
বুধবার সকালে ব্রাহ্মণদী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে এ সাজা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভেনিসা রড্রিক্স।
দণ্ডিত সাইফুল ইসলাম ঘোড়াদিয়া এ আর টি টি বিদ্যালয়ের শিক্ষক।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ছাত্রকে নকল সরবরাহ করার সময় সাইফুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন তিনি।
ওখানেই ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়, বলেন ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২২৮ ঘ.
bdnews24