২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূকে হত্যার অভিযোগ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দুই সন্তানের জননীকে তার স্বামী ও পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

সাতক্ষীরা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দুই সন্তানের জননীকে তার স্বামী ও পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে ছুটিপুর গ্রামে নিহত হন আঞ্জিরা খাতুন (২৮)। ঘটনার পর থেকে তার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। দেবহাটা থানার উপ-পরিদর্শক ফারুক বলেন, ১২/১৩ বছর আগে উপজেলার মাঘরী গ্রামের আনছার আলীর মেয়ে আঞ্জিরা খাতুনের সঙ্গে পাশের ছুটিপুর গ্রামের ফকির গাজীর ছেলে মাওলা বকস গাজীর (৩৭) বিয়ে হয়। তাদের শিমুল (৮) ও সাগর (৬) নামে দুটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে আঞ্জিরার স্বামী, ননদ ও শাশুড়ি তাকে শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সময় নির্যাতন করত। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার গভীর রাতে আঞ্জিরার দুই ননদ রওশনারা (৩৭), মর্জিনা (৩২) এবং শাশুড়ি ছফিরননেছাসহ (৬০) মাওলা বকস স্ত্রী আঞ্জিরাকে মারধর করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার পর তারা ছোট ছেলে সাগরকে নিয়ে পালিয়ে যায় তারা, বলেন পুলিশ কর্মকর্তা। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় ক্ষত রয়েছে। এ ব্যাপারে নিহতের মামা মিজানুর রহমান বাদী হয়ে আঞ্জিরার স্বামী, দুই ননদ ও শাশুড়িকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫৫ ঘ.