২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে সংগঠনের দুই কর্মী নিহতের প্রতিবাদে বন্দর নগরীতে মিছিল-সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে সংগঠনের দুই কর্মী নিহতের প্রতিবাদে বন্দর নগরীতে মিছিল-সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা বুধবার বিকাল ৪টার দিকে নগরীর কাপাসগোলা জামতলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বহদ্দারহাট সিরাজুদ্দৌল্লা রুটের জঙ্গিশা’র মাজারের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিবিরকর্মী হত্যার পিছনে সরকারের ‘প্রত্যক্ষ ইন্ধন’ রয়েছে। “ছাত্রলীগ ও পুলিশ বাহিনীকে দায়মুুিক্ত দিয়ে খুন নির্যাতন করে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না।” এদিন দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের নবীনবরণের দাওয়াতপত্র বিলি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষে প্রক্টরসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর প্রাণিবিদ্যা বিভাগের মো. মুজাহিদ এবং ইংরেজি বিভাগের মাসুদ বিন হাবিব মারা যায়। এরা দজনই ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেছে সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএইচ/২১৪০ ঘ.