বগুড়া, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলায় প্রতিবারের মতো এবারো প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী ‘পোড়াদহ’ মেলা অনুষ্ঠিত হয়েছে।
গোলাবাড়িতে বুধবার অনুষ্ঠিত এবারের মেলায় একটি ৮০ কেজি ওজনের বাঘ-আইড় মাছের দাম ওঠে এক লাখ টাকা।
মেলার পরিচালক আজিজার রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকার মানুষের অনেক বড় উৎসব হচ্ছে পোড়াদহ মেলা।”
কথিত আছে, প্রায় দেড়শো বছর আগে এক সন্ন্যাসী গাড়ীদহ নদীর তীরে একটি বটগাছের তলায় ধ্যান করতেন। ওই সন্ন্যাসীকে ঘিরে শুরু হয় মেলার আয়োজন। ধীরে ধীরে বিশাল মেলায় পরিণত হয়। প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার বসে এই মেলা।
এবার মেলা উপলক্ষে সূর্যোদয় থেকে পোড়াদহমুখী সব সড়কে নামে জনস্রোত। বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল উৎসব মুখর।
অন্য বছরগুলোর মত এবারও সবার দৃষ্টি ছিল মাছপট্টির দিকে। লাখ টাকার বাঘ-আইড় ছাড়াও মেলায় ওঠে ১০/২০ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন ধরনের মাছ। এছাড়াও ১০ কেজি ওজনের মিষ্টিসহ ছিল বাহারী সব মিষ্টি। খেলনা, মাটির হাড়িপাতিল প্রভৃতিও মিলেছে এ মেলায়। এছাড়াও ছিল পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা, মোটরসাইকেল খেলা।
মেলা উপলক্ষে আগে থেকেই জামাইসহ অন্য আত্মীয়-স্বজনকে দাওয়াত করা এই এলাকাবসাীর রেওয়াজ। আশপাশের প্রায় ৪৫ গ্রামের মানুষ অংশ নেন পোড়াদহ মেলায়।
মেলায় আসা কোলাকোপা গ্রামের হেলালুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলার ৭দিন আগে থেকেই আশপাশের গ্রামের প্রতিটি বাড়িতে আতœীয়-স্বজন আসতে শুরু করে।
“ঈদ বা অন্য কোনো উৎসবে জামাই-মেয়েসহ অন্যা আতœীয় স্বজনদের দাওয়াত না দিলেও তেমন কোনো সমস্যা নেই। তবে মেলা উপলক্ষে দাওয়াত দিতেই হবে,” যোগ করেন তিনি।
মিষ্টির দোকানদার আব্দুল লতিফ বলেন, “প্রতি বছরের মতো এবারও একশ’ মন মিষ্টি বিক্রি করেছি।”
এ মেলা আমেজ না কাটতেই বৃহস্পতিবার এখানেই বসবে বউ মেলা।
তবে, গাবতলীর মহিষাবান গ্রামের ইমারত খন্দকার জানান, মেলায় ইজারাদার বেশি টোল আদায় করার কারণে অনেকেই মেলায় আসতে উৎসাহ হারাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩২ ঘ.
bdnews24