রাজশাহী, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রেনের ধাক্কায় নিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব নিহত হয়েছেন।
বুধবার বিকালে নন্দনগাছি রেলস্টেশনের কাছে অচিনতলায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন, চেয়ারম্যান আব্দুস সালাম এবং সচিব শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদে কাজ শেষ করে মোটরসাইকেলে তারা ইউনিয়ন পরিষদে ফিরছিলেন।
নন্দনগাছি রেল স্টেশনের অদূরে অচিনতলায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চারঘাট থানার ওসি (তদন্ত) শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত চেকার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১৩ ঘ.
bdnews24