২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু খূন

পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে কদমরসুল কলেজ মাঠ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে শিশু তানহার (৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তানহা কদমরসুল কলেজ মাঠপাড়ার বাসিন্দা মো. শাহীনের মেয়ে। বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তানহার বুকে আঘাতের চিহ্ন আছে। লাশের কাছে কিছু রশি পাওয়া গেছে। তানহার মা জাকিয়া বেগম সাংবাদিকদের বলেন, রাত ৯টার দিকে তানহাকে তার সৎ নানা গিয়াসউদ্দিন বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তিনি অভিযোগ করেন, গিয়াসউদ্দিন তানহাকে দেখতে পারতেন না। সব সময় তার সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার পর থেকে গিয়াসউদ্দিন পলাতক রয়েছেন। ওসি আকতার আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৩১ ঘ.