২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে টঙ্গীর পানির ট্যাংকি এলাকায় এ হামলায় নিহত আক্তার হোসেন (৩২) বিসিক শিল্প এলাকার দিশারী ওয়াশিং কারখানার ইলেকট্রিক্যাল ইনচার্জ। তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর হোগলা গ্রামে। নিরাসপাড়া এলাকায় আব্দুল কাদেরের বাড়িতে ভাড়া থাকতেন। টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পানির ট্যাংকি এলাকায় দুর্বৃত্তরা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে পেটে ও বুকে ছুরিকাঘাত করে তারা। আশপাশের লোকজন টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা ইসমাইল জানান, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৬৩৭ ঘ.