নাটোর. ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় ‘বিদুৎ চলে যাওয়ার সুযোগে’ বাড়ি ঢুকে এক গৃহবধূকে খুন করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে ডাহিয়া ইউনিয়নের আয়াশ গ্রামে নিজ বাড়িতে খুন হন পেয়ারা বেগম (৪০)। তিনি ওই গ্রারে আবু জাহেদ আলীর স্ত্রী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে সিংড়া থানার ওসি এইচএম ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, রাত পৌনে ৮টার দিকে বিদ্যুৎ চলে যায়। ওই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত আবু জাহেদের বাড়ি ঢুকে তার স্ত্রী পেয়ারাকে হত্যা করে এবং হাতে ও গলায় পরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
নিহতের স্বামী আবু জাহেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। বিদ্যুৎও ছিল না। দুর্বৃত্তরা ওই সুযোগটাই নিয়েছে।
তার ধারণা, দুর্বৃত্তদের চিনে ফেলায় তার স্ত্রীকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24